আমি ভিজবো বাদলধারায়, আমার ঘরে বৃষ্টি এল তাই
সাগর হতে এলো ঝর্ণাধারার কলকল্লোল।
বৃষ্টি তুমি সাড়া দিলে, এলে আমার ডাকে
হৃদয় খুলে প্রাণ মেলে সকল আমার দিলাম তোকে।
আমার মন মেতেছে উচ্ছ্বাসেতে খুশীর প্লাবন,
এবার তোমার সাথে ঘর বাঁধা মোর সারা জীবন।
থেকো তুমি আমার সাথে সারাদিনের আঁখিপাতে,
ভিজিয়ে আমায় রেখো তুমি তোমার মায়ায় অনুক্ষণ!
Comments (15)