আমি কি আশায় ছিলাম বসে,
কেউ তো এলো না
বসলো না পাশে এসে,
কেউ কইলো না তো কথা,
আমার হৃদয় ব্যথা শুকিয়ে গেল কতই অনাদর,
তবু কেউ তো তারে কুড়িয়ে নিল না।
মালায় গেঁথে আপন হাতে
চলতে পথে নিলাম সাথে,
যদি পথে হয় গো দেখা কারো সাথে, দেব উপহার
আমার হৃদয় ব্যথায় গাঁথা মনিহার!
Comments (9)