হৃদয়ের স্পন্দন আজ যদি থেমে গেল
ভুলিও না একদিন সে ছিল
তোমাদের সাথী।
সুখ দুখ প্রেমপ্রীতি
হাসি কান্নার স্মৃতি
বেদনা সুখের আবৃত্তি
বিষাদ আনন্দ গানে
ঝরিত ঝরঝর বিকশিত শ্রাবণে,
দুলিয়ে পাতা ডালে ডালে
কাননে জাগাতো হিল্লোল,
সাগরের উচ্ছ্বাস লাগিত তোমাদের মনে
অনাগত দিনের প্রয়োজনে
ভালোবাসিবার
কাছে আসিবার
বিশ্বসৃষ্টির আয়োজনে!