খুকী তুমি কোথায় ছিলে,
কেন এলে মায়ের কোলে?

তুমি কি গো তারার দেশের পরী
পথ হারিয়ে পথের খোঁজে
যখন ফিরেছিলে একলা রাতে
তখন কি গো শুনেছিলে
মায়ের আদরভরা ডাক?

স্বপ্নসোপান বেয়ে তাই কি তুমি এলে
জোছনা ঢেলে আলোয় ভরে
মায়ের শূন্য কোল,  
মায়ের মিষ্টি হাসি চাঁদমুখী মুখ
ভোলালো কি পথের সকল দুখ?