বিরহ দিনের ব্যথা সাঁঝের তারা · Poems · 2017-08-03 · 667 views আমার বিরহ দিনের ব্যথা আজ পেল সে ছুটি, বালির বাধা ভেঙে ঢেউয়ের সাথে লুটোপুটি। আকাশের গা ছুঁয়ে আজ সাগর হারায় কূলহীন দিকহারা ঐ অসীম দিগন্তে, তোমার ছায়া ঢেউয়ে ঢেউয়ে আসে কূলে, রাখি তারে যত্ন করে নীল বসন প্রান্তে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (16)