আমায় কেউ রেখ না মনে,
কেউ কেঁদ না সঙ্গোপনে কোন গৃহকোনে,
কভূ যদি উথলে ওঠে নয়ন
ভাসিয়ে দিও সকল ব্যথা শান্ত সাগর পানে।
শূন্য আকাশ পানে চেয়ে চেয়ে
কেউ খুঁজোনা আমার ফেলে যাওয়া গান,
লুকায়ে সে আছে যে নদীর জলে
ঢেউয়ে ঢেউয়ে যাওয়া-আসা জোয়ার-ভাটার টান।
Comments (8)