যদি না পেরেছো বাসতে ভালো সাঁঝের তারা · Poems · 2017-07-30 · 678 views হৃদয় দিয়ে যদি না পেরেছো বাসতে ভালো, হৃদয় প্রদীপে জ্বেলেছো কেন ভালবাসার আলো? সন্ধ্যা-শিখা সুগন্ধে মৃদু-মন্দ আনন্দে পরশ তোমার ছড়িয়েছিলে মনের আঁচল ছায়ায়। সে ছিল কি মিছে, মিলিয়ে যেতে শিশির বেদনায়? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)