তোমার আসার অপেক্ষায়
দিন কেটেছে আশায় আশায়।
গেল চলে বেলা
শেষ হল যে পথের খেলা,
সবাই ফিরে এল,
বক্ষ আমার কাঁপে দুরু দুরু তোমার আসার সময় হল।
আমার গহন তোমার ছোঁয়ায় উঠবে কেঁপে
সেই ভাবনায় মন আমার স্বপ্নে ভেসে চলে,
দুলিয়ে ভূবন মনের কথা ছড়িয়ে পড়ে ফুলে ফুলে
হৃদয় কোনে সাঁঝের মায়া তারায় তারায় প্রেমের আলো জ্বালে।
Comments (13)