তোমার চোখে সে দিন যে জল ঝরেছিল
এখনো আছে তা সাগরের হৃদয় গহনে।
সে জল সাগর তোমাকে ফিরিয়ে দেবে
কোন এক শ্রাবণ সন্ধ্যায় উতলা ক্ষণে।
স্নান করে নিও সেই বর্ষা জলে,
শুদ্ধ হবে জীবন তোমার নির্ম্মল পরিমলে,
ঝর ঝর নির্ঝরা আবেগে
স্মৃতির হারানো গান আবার ফুটবে বেদনার অনুরাগে।
Comments (0)
No comments yet. Be the first to comment.