তুমি যখন এলে সাঁঝের তারা · Poems · 2017-07-18 · 695 views তুমি যখন এলে কাছে বন্যা এলো সাথে উঠল ভরে হৃদয় আমার সেই প্লাবনের রাতে। আকাশ ছুঁয়ে আশা দিয়ে মন ভরালে ভালোবাসায়, ঘর আমার উঠল দুলে চাঁপার দোলন দোলায়। এতদিনের স্বপ্ন আমার মুগ্ধ সুধার কায়া বাধলে আমায় জড়িয়ে দিয়ে শাড়ীর আঁচল মায়া। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)