একি ছলনা তোমার, যখনি এসেছি কাছে
ভুলে যাও বারে বার ডেকেছ আমায়।
বলো প্রতিবার, “আমি ডাকি নাই তোমাকে।”
যখন ফিরে চলি ব্যথা ভরা প্রাণে,
তখনি আমায় পড়ে তোমার মনে, ডাক পূনরায়,
হায়, আসিতে কাছে আবার যাও ভুলে।
যখনই যাই দূরে ডাক ফিরে ফিরে,
যতবার আসি ততবার যাও ভুলে --
এ কি খেলা তোমার সারা বেলা,
পারি না যেতে সরে চিরতরে দূরে, বারে বারে তাই করি যাওয়া-আসা
ব্যথাভরা বন্ধনে
অবহেলা করিয়া তোমার নিষ্ঠুর অবহেলা।
Comments (9)