ব্যথা আছে বুকের ভিতর
কেমন করে আকাশ তাহা জানে?
চোখে তাহার মন এঁকে দেয়
যখন তাকায় বাহিরেতে উর্ধ পানে।
ভেঙ্গে কালের সীমা বাঁধন হারা শূন্য অসীম গগন
ফিরিয়ে দেয় হারানো সেই অতীত দিনের বেদন।
মনের মাঝে ছিল অনেক কথা, হয় নি বলা কোনদিন
একদিন তাই হারিয়ে গেল স্বপ্নে পাওয়া পরান।
সময় এসে প্রিয়াকে তার নিয়ে গেল
পথ ভুলিয়ে অন্য পথের ছলে,
সেই থেকে দিন কাটে তার
জ্বলে বিরহানলে এই একই আকাশ তলে!
Comments (8)