শূন্য হতে শুরু হয়ে শূন্য পথে চলতে চলতে অবশেষে
শূন্য হয়েই অসীমে হারিয়ে গেল জীবন।

যে বিন্দুতে আবির্ভাব
সে বিন্দুতেই তিরোভাব
সময়ের বিবর্তণ
সবই এক বৃত্তে অনন্ত ঘূর্ণন।

অসীমের ঢেউ এসে
বালুচরে গেল হেসে
অনন্ত পেলো অন্ত অবশেষে
কুলে এসে মিশে গেল অকুল সাগর!