আসিছে বর্ষা, এসেছে খবর দূর হতে
শাখায় শাখায় পড়েছে সাড়া বরিয়া নিতে,
মাতিয়া উচ্ছ্বাসে জোয়ার আসে,
নতুন আশায় স্বপন হাসে
মেঘের কোলে, ঝর ঝর ঝরিয়া ধারা মাতিবে প্রাণে।
কি কথা কহিল সাগর আষাঢ়ের কানে কানে
ঢালিয়া দিল সুধা অবচেতনে ধরনীর গহন মনে।
উড়িল বাদল হাওয়া,
টুপুর-টাপুর কথা কওয়া
বনলতার পাতায় পাতায় নিবিড় আধাঁর কাননে।
Comments (9)