বৃষ্টি এল ঘরের চালে
বৃষ্টি এল বিলের জলে
বৃষ্টি এল টাপুর টুপুর
বৃষ্টি এল ভরতে পুকুর।

বৃষ্টি এল মনের মাঝে
বৃষ্টি এল আঁধার সাঝে
বৃষ্টি এল ছন্দে মেতে
ধরার পায়ে পুষ্পগীত বন্দনাতে।

বৃষ্টি এল কৃষাণীর হৃদয় তলে
বৃষ্টি এল কৃষকের লাঙ্গল হালে
বৃষ্টি এল স্বপ্ন সুখে নতুন আশে
জাগবে জীবন ধান ফসলে নানা শষ্যে।