আলোর বানে ভরল সকাল
ফুল হাসে তাই বনে,
তোমায় দেখে ভাঙল ঘুম
রঙ এল মোর মনে।

এ পথ দিয়ে  হেঁটে গেলে
কোমল চরণ ফেলে,
স্বপ্নে ভেসে উড়ল হাওয়ায়
শিশির দলে দলে।

নাই বা যদি দেখলে আমায়
থাকলে আমায় ভুলে,
তবু ছিলাম তোমার পথে
দেখব তোমায় বলে।