চোখের জলে ভরাও যদি সাগর
আকাশছোঁয়া তরঙ্গ তার দোলাক বিশ্বভূবন,
সেই দোলাতে উঠুক জেগে
তোমার মনে আমার মনের স্বপন।

সে স্বপনে মুক্তা ফুটুক শুক্তি কোলে,
ব্যথায় ব্যথায় হৃদয় জ্বেলে
পরান মাঝে লুকিয়ে রাখো সে অমূল্য ধন।