যতক্ষণ কাছে আছি, থাকি যেন পাশাপাশি,
আমার আঁখির রাঁখি বাধুক তোমার মন সর্বক্ষণ।
বিদায় কালে যতনে রেখে যাব আমার এ মন
আকাশে বিছানো আঁচলে তোমার,
ভালবেসে নিও তুলে, আদরে রেখ বুকের ভিতর।
আবার কবে দেখা হবে কেহ না জানে, হয়ত অন্য নামে
কোন এক বসন্তে ফুল ফোটাবার আয়োজনে আমাকে পাবে তুমি,
অথবা কোন এক শ্রাবণে বাদলের অবিশ্রান্ত গানে
যখন মুখরা ধরনী, আমাকে খুঁজিও তখন, সিক্ত পরশে
আঁধারের ছাঁয়ায় তোমার পাশে দাড়াবো আমি।
Comments (5)