চেতনা ফুটুক নব আশায় সাঁঝের তারা · Poems · 2017-05-17 · 688 views প্রাণ নেই ভিতরে তার, আর সে দেবে না সাড়া, ভেঙ্গে দাও এ ঘর জীর্ণ পুরাতন, দাও নাড়া। ভেঙ্গে তারে গড় নতুন, হোক মুক্ত সে পুরাতন, নতুন উচ্ছ্বাসে উঠুক ভেসে নতুন জীবন। নতুন যুগের বানী সাজুক নতুন কথায়, নব জাগরণে চেতনা ফুটুক নব আশায়। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)