যখন তুমি ছিলে সাথে ভয় ছিল না মনে,
বেলা আমার কেটে যেত থেকে তোমার সনে।
আমার বনে ফুটত কত ফুল, হাসত রাতের তারা,
তোমার চোখে দৃষ্টি আমার হত যে পথহারা;
সে ছিল মোর আপন ভোলার খেলা,
হৃদয় মাঝে ঢেউয়ে ঢেউয়ে জাগত কত দোলা।
কোন সে পথের বাঁকে হয়েছিল দেখা,
একটু ক্ষণের সুখ বুঝি ছিল ললাট লেখা।
কোথা হতে হঠাৎ এসে
সুখের হাসি মুখে হেসে
গায়ে আমার জড়িয়ে দিলে স্বপ্নভরা আশা;
তোমার ছায়ায় আপন ভুলে
হৃদয় কুসুম উঠল দুলে,
ক্ষণকালের খেলায় অমর হল হেথায় আমার আসা।
Comments (9)