চেয়ে দেখ ঐ কারা যায় বীরের মত
ওরা তরুণ, গায়ে ওদের শক্তি কত
তার চেয়ে আছে ওদের মনে অনেক বল
ভাঙবে বাধা এগিয়ে যাবে, ঝন ঝন ছিড়বে শিকল
কোন কালের কোন ভয় নেই ওদের মনে
জানে নাকো পরাজয় মরনে বা জীবনে
ওদের হবেই হবে জয়, ওরা চির-অক্ষয়
জিতে তবে আনবে এবার নিশ্চিত বিজয়
শোষণের করবে সমাপন, আনবে শান্তি অপার
ধরনী মুক্ত হবে কলুষতা, করবে আঁধার দূর!
Comments (9)