কতকাল আমি হেঁটেছি এই পথে
দেখেছি কতকিছু, ফুটে আছে কতফুল
ঘাস-লতা-পাতা-ঝোপ-জঙ্গল
পায়ে চলা মেঠো পথ গিয়েছে চলে
কোন অনন্ত অঞ্চলে
অবাক বিস্ময়ে দেখেছি শুধু
প্রসারিত সর্ষেক্ষেত বিস্তৃত নদীপথ
ভুলায়েছে আমার মন।
তারি মাঝে হঠাৎ সহসা সেদিন
তুমি দাড়ালে এসে সম্মুখে আমার
সব ছবি সব ছায়া সব আলো
মিশে গেল একাকার নয়নে তোমার!
Comments (6)