অন্ধ পেঁচা অন্ধকারে দেখতে পায়।
মানুষ অন্ধ নয়
তবু আলোতেও তারা দেখতে পায় না।
সত্য বিমলীন উজ্জ্বল -
তবু সে মানুষদের ভয় পায়;
মানুষদের মিথ্যাচারে
শেষে সত্য যদি মিথ্যা হয়ে যায়!