আমার "গৌতম” জুলাই’২৪
ইন্ডিগোর এয়ারবাস একঝাঁক বৃষ্টি ডানায় মেখে গয়ার টারম্যাকে ছুঁল,
বাচ্চার ফোঁপানো কান্নার মতো ক্রমাগত বৃষ্টি পড়ছে...
শ্বেতপাথরে মোড়া বুদ্ধ মন্দিরের চাতালে খালি পায়ে চলে বেড়াচ্ছি,
মাথার উপর চিনচিন করে বৃষ্টি নামছে।
সঙ্গমর্মর বৃষ্টির জলে আরও শীতল,
বোধিবৃক্ষের তলে দাঁড়িয়ে আছি,
এক ভিক্ষু বোধিবৃক্ষের তিনপুরুষের গল্প শোনাচ্ছে...
পেছনে বাতিঘরে শয়ে শয়ে বাতি জ্বলছে।
মন্দিরে ঢুকে মন খারাপ হয়ে গেল!
এ তো আমাদের গৌতম নয়,
যেন লিপস্টিক পরা কোনো মঙ্গোলিয়ান কেউ!
সেই আনত চোখ, সারা মুখে এক অনন্ত প্রশান্তি—
কোথাও হারিয়ে গেছে।