কুর্চি:
কুর্চি বিকেলে গা ধুয়ে তরমুজ-রঙা শাড়ি পরেছে আজ,
শিমুল গাছে টাঙানো দড়িতে কাপড় মেলছে।
ভুচু একটু আগে বেরিয়ে গেছে জব্বলপুরে কাজে,
ফিরতে রাত হবে...
একজোড়া কাঠবিড়ালি প্রেম নিবেদন করছে ক্রমাগত,
অক্লান্ত ডেকে ডেকে।
পৃথু জারুল গাছের নীচে দাঁড়িয়ে,
কুর্চিকে অনুসরণ করছে অনেকক্ষণ।
কুর্চি ফিরতেই চোখে চোখ দুজনার,
হঠাৎ একটা ফুরফুরে হাওয়া চলতে থাকে!
পৃথু সন্তর্পণে এগিয়ে এসে কুর্চির,
খোঁপায় জড়িয়ে দেয় জুঁইয়ের মালা।
Comments (0)
No comments yet. Be the first to comment.