মরীচিকা!
কে বলে মরীচিকা?
মৃদু স্বরে কহি আমি-
"হোক না মরীচিকা, তবু ভালোবাসি।"
ভালো লাগে আমার তার,
ঝিলমিলে আলো আর জলের প্রতিবিম্ব।
সাগর-বিরহে আছে বুঝি ম‍রীচিকার তরে!
তোমার মনের গহনে
দেখি যেন প্রতিবিম্ব আমার।
তুমি মরীচিকা হ‌ও যদি,
কি করি বলো ভালো লাগে যে আমার।

*********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/০২/২০১৮ ইং
২৫ মাঘ,১৪২৪ বাং
সন্ধ্যা: ১০.০৬