হলো দেখা তোমার সাথে,
একলা চলা গহন পথে।
যে সুবাদে হলো দেখা,
স্মৃতির রঙিন আবির মাখা।
কথায় কথায় ভালো হলো,
একটু একটু প্রেম হলো।
জীবন ঘুড়ি উড়লো তাতে,
ভালো লাগার পাগল স্রোতে।
মনে আমার ফাগুন আসে,
হাসি ভরা দু'গাল দেখে।
সূর্য উঠা আলোর মতো,
তোমায় লাগে ভালো কতো।
মুক্তা ঝরা হাসি তোমার,
মিটিয়ে দিল তৃষ্ণা আমার।
নূপুর তোমার পায়ে বাজে,
হৃদয় আমার ময়ুর সাজে।
ধন্য জীবন তোমায় পেয়ে,
তাতেই পূজি হৃদয় দিয়ে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১১/২০১৭
সকাল:১০.৪৩
Comments (7)