অভিমান কোরো না তুমি-"গঙ্গা";
মালিনীর বুকে আর ডুবিব না!
না করিব তর্পণ আর জলাঞ্জলি ,
ভুলো না তুমি আজ ওগো-গঙ্গে!
পূজার ধূপ- দীপ,ফল-ফুল যত,
সমর্পিল তব স্রোতে জীবনের মত।
ভাসিয়ে ছিলাম ঘটের নারকেলটি,
ভেসে ভেসে চরে গেছে বসে সেটি।
সে যে হল আজ এক বড় গাছ,
চেয়ে দেখ তুমি ঐ বেলা ভূমি পানে!
Comments (5)