নতুন ভাষা ডঃ মধুমঙ্গল সিনহা · Poems · 2017-03-20 · 722 views তোমাকে পড়তে গিয়ে শিখেছি নতুন ভাষা, নতুন শব্দ নতুন আলো আর ভালোবাসা । সন্ধ্যায় মালতী বুঝি আমার আঁধারের শিখা, মিতালী রচালে তুমি তোমার আমার আশায়। কোমল বদনে আবার লতানো মনের গহনে, আলম্বন হয়েছ এবার আমাকে আকড়ে ধরে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (13)