রজনী পোহাল বুঝি-ওগো সজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
বিরহের জোয়ারে ভাসাব যৌবনের তরী
আমি ধরব হাল তুমি উড়াবে পাল
অানন্দ আবেগে কাটাব এ মধুময় রজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
পাখির কলরবে জাগিবে সবে
মুয়াজ্জিনের কন্ঠে বাজিবে আযানের ধ্বণিি
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
পূর্ব গগণে এখনি ভাসিবে রঙ্গিন আবা
রজনী পোহাল বুঝি-ওগো সজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
রচনাকালঃ10/5/2012
সাভার,ঢাকা।
Comments (7)