আমি ছিলাম বসন্তে-
ধুলি মাখা এক ফুল।
আবার নদী গর্ভে হারিয়ে যাওয়া
সেই যমুনার কূল।

আমি ঘনবনে মিলিয়ে যাওয়া
অজানা এক ঠিকানা ।
মনে রেখো আমি অমৃতের সন্তান
আমাকে ছোঁয়া মানা।

আমি ছিলাম,আমি আছি
তোমাদের অজানায়।
যদি চলে যাই,ফিরে আসবই
শুধু এই বাংলার মায়ায়।