এই শহর কামরুজ্জামান সাদ · Poems · 2018-05-05 · 813 views বাতাসে এখন ধুলো বেড়েছে চোখ বুজে যায় ক্ষণে ক্ষণে, দালানে ভরা এই শহরে ঘুরে বেড়াই নিরাপদ অন্বেষণে। ক্লান্ত জ্যামে বসে থাকি কোলাহল এসে জাপটে ধরে, জীবনটা তাই কেটে যাচ্ছে শহরের কালো গহ্বরে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)