আমাদের ধূলি ধূসরিত নগরে,
নেই বৃক্ষ নেই ফুল,
তবুও হেসেছে একূল,
সকালের রোদে জ্বলে আলো,জ্বলেছে প্রহরে,
বলেছে পঞ্জিকা,এসেছে ফাগুন।
চোখ মেলে দেখি, বনে লেগেছে আগুন।
পলাশ ফুটেছে লাল হয়ে,
প্রাণের কল্লোলে বাসন্তী রঙে,
সেজেছে সবে নানান ঢঙে,
শাড়ি পরা তরুণী ভালবাসার বিকিকিনি নিয়ে,
মজেছে তরুণ কবির প্রেমের কবিতায়।
ন্যাকা প্রেমিক আজ বড়ই অসহায়।
Comments (6)