শীতের আগমন কামরুজ্জামান সাদ · Poems · 2017-11-17 · 808 views সকালের সোনা রোদে, শিশিরের চিকচিক, শীতের এ আগমনে, হেসে ওঠে চারিদিক। মাঠে ঘাটে কুয়াশায়, আগমনী শীত গান, প্রকৃতিটা ভরে ওঠে , ভুলে যায় অভিমান। শীত শীত ভাব আসে, উত্তরীর হাওয়াতে, পিঠা পুলি উৎসব, লেগে যায় দাওয়াতে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)