এভাবে তাকিয়ো না রোদসী
কৃষ্ণচূড়ায় ভেজা বিকালে
ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যায়
কিংবা তীব্র স্বচ্ছ পূর্ণিমায়।
তোমার চোখ দুটি হানা দেয়
হৃদয়ের বন্ধ দরোজাতে।
পাহাড়ি ঢলের মত নেমে এসে
লুট করে নেয়
নষ্ট দেহের নষ্ট হৃদয়।
এভাবে তাকিয়ো না রোদসী
আনন্দের রৌদ্রে
শান্ত মায়ায়
কিংবা দুঃখের ছায়ায়।
তোমার চোখ দুটি হানা দেয়
বিধ্বস্ত মনটাতে।
তপ্ত রোদে রাজপথে চলা
শ্লোগানের ন্যায়
বেদনার ভয় জড়ো হয়।
Comments (11)