সাগর আর রাজনেরা মার খেলে
তুমি করো ভিডিও,
সব শেষে মরে গেলে বের করো
প্রামাণ্য ডিভিডি সিডিও।
জনপ্রিয় হতে হলে শেয়ার করো
মূহুর্তের আপডেট,
জ্বালাময়ী স্ট্যাটাসে ভাসিয়ে দাও
ফেসবুকে সাথে তোমার আইপ্যাড!
এরপর মরবে অনেকে তুমি পাবে পূর্ণতা,
দিকে দিকে মার খাবে আজকের মানবতা।
Comments (6)