মুক্তি দিলাম
আমি বার বার প্রেমে পরেছি।
বিভীন্ন রূপে, বিভীন্ন সময়,
প্রেম এসেছে আমার জীবনে;
কখনও কারো অর্ধনিমগ্ন ঢুলু ঢুলু চোখের
প্রেমে পরেছি।
কখনো প্রেম এসেছে
কারো শরীরের ভাষায়;
কখনো কোনো বন্ধুত্বের মধ্য দিয়ে;
আবার কখনো, কারো সুন্দর,-
মিষ্ট ব্যবহারে।
প্রেম এসেছে-
কবিতায় নিহীত ভালবাসার আলিঙ্গনে;
প্রেম এসেছে-
যৌবনদ্ধতো হরমোনের প্রলোভনে;
বার বার প্রেম এসেছে,-
চুমু খেয়েছে, আমার চোখে-মুখে-ঠোঁটে।
আজ সেই সমস্ত প্রেমকে
আমি মুক্তি দিলাম-
এক সাস্বত যৌবনের স্রোতোচ্ছাসে,-
প্রেম, তোমায় মুক্তি দিলাম।।
Comments (6)