বৃষ্টি ও চুমু
সহজপাঠের মতো আরো কিছু অক্ষরমালা ।
ঝরে পড়ে বকুল কিংবা স্বর্ণলতার মতো ,
ঠোঁট'এ আঁকা কিছু চুমু কিংবা নিকোটিন ।
বৃষ্টি ভেজা শহর,ব্যালকনিতে কেউ গল্প লিখছে যেন ।।
ভেঙে ছুড়ে গেছে ততদিনে পুরোনো প্রাচীর ।
শরীরে শিরোহণ আর কবিতা তখন নিজেই নিজে ,
তল্লাশি চলতে থাকে ছোবল কিংবা প্রেম ।
বৃষ্টি থামে না ,সৃষ্টিতে মেতে ওঠে স্বপ্নালু চোখের ভিতরের চোখ ।।
থামতে বারণ ,থেমে গেলেই জলোচ্ছ্বাস ।
কিংবা একটা রক্ত মাখা হাতে কালো পতাকা ।
সংবাদ শিরোনামে "নিখোঁজ আদর মাখা সিম্ফনি "।
বৃষ্টি ছুঁয়েছে ঠোঁট আর আমি মেঘের চাদর জড়িয়ে
তোমাকে কবিতা বানাই ।।
Comments (14)