প্রকৃতির মাঝে হারিয়েছি আমি
প্রকৃতিকে ভালোবেসে
প্রকৃতি আমায় ভুলোনা তুমি
লও আপন করে
তোমারি মাঝে খুজে পাই মোর
ছোটবেলার সেই সাথি
যার জন্য মোর এতো সাধনা
সেই সাথি মোর তুমি
তোমাতেই মোর ছোটবেলা
তোমাকেই দিব যৌবন
বৃদ্ধকাল মোর তোমারই হবে
তাই বলি শোন ভুলো না আমায়
যেও নাকো মোরে ছাড়িয়া
তোমাতেই মোর ভালোবাসা লুটায়ে
তোমাতেই হবো বিলীন||||
Comments (6)