মা তুমি আজ কত দূরে
থাকো এখন ঐ পারে,
এখন ও তোমায় মনে পড়ে
ভেবেছিলে তোমায় ভুলে গেছি,
খোকা আমার বড় হয়েছে
এই ভেবেই কি চলে গেলে ,
আমি তোমার ছোট্ট খোকা
মানুষের ভিড়ে বড়ই বোকা
বুঝিনা তাদের ছলচাতুরি,
এদের মাঝে আমি একা
কষ্ট বুকে রাখি চাপা
কেউতো আমায় ভালোবাসে না,
বলেছিলে আমি সোনা ছেল
তাহলে কেন চলে গেলে
আসনা মা আবার ফিরে
ঘুমাবো আমি তোমার কোলে
শরৎ কালে তোমার কোলে
ঘুমিয়ে ছিলাম অনেক আগে
এখন আর ঘুম আসে না
এক দিন মা আসবে ঘুম
তখন ঘুমাব চিরতরে।।
Comments (8)