কথায় কথায় আন্দাজ,
শুধুই কথা নেই কাজ,
চারিদিকে বৃথাই সাঁজ,
ভাবুন তো আমরা কোথায় আজ!
মানুষের নাভিশ্বাস,
তবুও বিশ্বাস,
আরও আছে আশ্বাস,
বাকী শুধুই নিশ্বাস!
চারিদিকে হাহাকার,
কে কার! কে কার!!
চেষ্টা শুধুই বাঁচবার,
শান্তিতে দু'মুঠো খাবার।
Comments (6)