যদি বলি
যদি বলি.......
বনের পাখি হতাম,
দিতে কি প্রেম সংগীত শুনাতে?
যদি বলি.......
মাতাল হাওয়া হতাম,
দিতে কি আদরে ভাসিয়ে দিতে?
যদি বলি.......
হতাম চাঁদ,দিতে কি
জ্যোৎস্না ভরা রাত হতে?
যদি বলি.......
হতাম তোমার হাতের চুড়ি,
দিতে কি তোমার হাত ধরি বাজিতে?
যদি বলি.......
হতাম তোমার পায়েরও নুপুর,
দিতে কি তালে তালে বাজিতে?
যদি বলি.......
হতাম তোমার বাগারেন ফুল,
দিতে কি তোমার মেঘ কালো চুল সাজাতে?
যদি বলি.......
হতাম তোমার নাকের নোলক,
দিতে কি প্রান ভরে
দেখিতে তোমার চোঁখেরও ঝলক?
Comments (14)