:
.
যদি বাতাসের বেগে ছুটে চল তুমি
আমি হব আনমনা
যদি স্রোতের বেগে বয়ে চল তুমি
তবে হব দিশেহারা।
যদি তুমি হও শ্রাবণের মেঘ
ঢেকে ফেল এ ভূবন
তোমাকে ছুঁয়ে বৃষ্টি নামাব
মানব না বারণ।
যদি তুমি হও আমারও হিয়া
ভূবন ভেদিয়া আমারও প্রিয়া
তবে তোর লা'গি জান দেব আমি
মান দেব আজনম।
তোর সাথে আরো প্রীতির ডোরে
বাঁধিব এ জনম।