পরীক্ষায় সহজে এ প্লাস পাওয়ার উপায় কী?
 ফাঁস হওয়া প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়া!

জিজ্ঞেস করা এবং প্রশ্ন করার মধ্যে পার্থক্য কী?
 জিজ্ঞেস করলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন করলে সেটা ফাঁস হয়ে যেতে পারে!

সুপারহিট কোনো বই লেখার উপায় কী?
 বইয়ের নামই রেখে দিন ‘সুপারহিট’

শ্যাম্পু বিভিন্ন রঙের হলেও তার ফেনা সব সময় সাদা হয় কেন?
 সমস্যাটা শ্যাম্পুতে নয়, আপনার মাথায়!

অপহরণ ও গুমের মধ্যে পার্থক্য কী?
 অপহরণ হলে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু গুম হলে আর খুঁজে পাওয়া যায় না।


ক্ষমতার সংজ্ঞা কী?
 ইহা হইতেছে সেই ব্যাপার, যাহা অপব্যবহারের চাইতে ব্যবহার করা কঠিন!


রাজনীতি ও অর্থনীতির মিল কোথায়?
 গরমিলের সময় কোনোটারই নীতি ঠিক থাকে না।


ধন্যবাদান্তে:-রসআলো