প্রেমের জালে জড়িয়ে নিলে কামরুজ্জামান সাদ · Poems · 2017-08-16 · 893 views প্রেমের জালে জড়িয়ে নিলে নিটোল শুভ্রতায় দিনের শেষে হঠাৎ এসে রাতের মুগ্ধতায়। তোমার চোখে তাকিয়ে থেকে হারিয়ে ফেলি খেই তোমার মতো বাসবে সেতো প্রেম জগতে নেই। শেখালে তুমি প্রেমের চুমি নিরালা এক ঘাটে প্রেমের বীজ রোপন করে শস্যবিহীন মাঠে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)