তুমি দ্যাখো না আমার হৃদয়ের চৌকাঠ
দ্যাখো না অশ্রু কীভাবে চিবুক পুড়ে পুড়ে গড়ায়,
তুমি দ্যাখো না আমার মুখ- মুখ তুলে চেয়ে;
বলাবলি করো না আমার ক্ষুধা বা ঘৃণার কথা!

কখনোই জিজ্ঞেস করো না আমার বাদবাকি হিসেব
আমার বাতেনি চোখের দিকে না তাকিয়েই-
তুমি বলে দিও না, ‘‘ব্যস্ত আছি, যাও’’!