দুঃখের সীমানা ছাড়ি, চলিয়াছে গাড়ি
তবু কেন দুঃখ দুঃখ করিয়া সুখকে নিচ্ছো কাড়ি?
কার তরে রাখিবে জমা, বন্ধ করিয়া কপাট
গাড়ি যে তোমার থামেনা আর ফিরিয়া এ মাঠ;
সুখের নদী, সাগর, মহাসাগর ফেলি যাচ্ছো কোথায়?
কপালে তোমার সুখ রাখিয়া লুকায়।
দুঃখ দুঃখ করিয়া কেঁদনা আর অভাগীর মতন,
যতটুকু সুখ আছে তোমার রাখিয়া বুকে করিও যতন।
দেখিবে, দুঃখ নামটি মুছিয়া যাইবে সুখের আড়ালে,
ব্যথিত এ মন, দুঃখ, যন্ত্রণা হারাইবে মহাকালে
এ পথ ধরে; যে পথে তুমি, আমি, সবাই;
কিছু সুখ ভালবাসা খুঁজিয়া পাইতে পা বাড়াই।
জানিনা কেন হারাই! দুঃখের চাদরে ডাকা,
সুখটুকুকে ফেলি; হৃদয়টাকে করিয়া ফাঁকা।
দুঃখ দুঃখ করিয়া কেঁদনা আর অভাগীর মতন,
যতটুকু সুখ আছে তোমার রাখিয়া বুকে করিও যতন।
Comments (19)