মেঘলা আকাশ নতুন ভোর
অনেক কথা বলে ...
বাস্তবে তা ধুলো মাখা
জলের অভাব নাকি??

অনেক ভুল করেই থাকি
কখন তা কে জানে ?
আর নয় ভুল এবার ....
ভুলই হবে ফুল ।।

ভাবি তোমায় এমন করে
আজ ভাবালে শেষে
কতখানি আপন আমি ...
জানলামই শেষে।।

সময় চলে কাজের কথায়
এইতো না আমি
দরকারে সব আপন ভাবে
আজকে সব মেকি।।