রুদ্র নামে কম্পিত সব
বিবেক দ্বন্দ্ব মাঝে ;
কার গায়ে কত জোর
প্রকাশের অবকাশে ।।

জীবন নিয়ে ছিনিমিনি
যাঁরাই শুধু খেলে -
মানুষ কি বলব তারে
জনসমাজের মাঝে ??

ভাইতে ভাইতে মিলন !
রবীন্দ্রনাথ বলেছিলেন ;
বাস্তবে তা পাও কি কিছু?
মিলন কত দিনে??

ক্ষুদ্র জীবন মানবপ্রাণ
বাঁচার আশা খোঁজে;
তাদের তুমি মৃত্যু দিলে !
একে কি মানবতা বলে??