বড় বড় বাড়ি , শত শত গাড়ি , পথের শেষে পথ;
শত অলিগলি , পাইনিকো খুঁজে; তোমার রূপের রথ।
বিকেলের শেষে স্নিগ্ধতার বেশে সুন্দর প্রকৃতি ;
চাঁদের আলোয় আকাশজুড়েই মনোরম পৃথিবী ।।

সন্ধারাতে পাশের ক্লাবে আলোর ঝিকিমিকি,
সভ্যতারই অগ্রগতি তাদের কাছেই দেখি।
বিজ্ঞানেরই রঙিন চলায় সাজেই সর্বকোণ
আনন্দেরই রূপকথায় রাঙেই জীবন-মন।।

সারি সারি এই জ্বলছে আলো হলুদ সাদা নীল
রাত্রিকালে মানুষরা সব হচ্ছে বেরঙীন।
রূপের গর্বে গুণই তার সর্ব প্রকাশক,
সুরভিত এই মুখটি তার থাকবে না নীরব।।

মধুর এই ধরিত্রীর ভোরের প্রকৃতি ;
পাখির গানে জীবনমোনে স্বপ্ন আকৃতি।
পথে ঘাটে এই জনকোলাহল ব্যস্ততারই সাজে,
রূপনগরীর রূপের খেলা মনুষ্যতার মাঝে।।